সৌদি আরবে দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
০৫ নভেম্বর ২০১৫, ১৫:১৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১১:৩৫

লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কমলনগরের আবদুল মালেক মানিক (৩০) নামে এক যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় সৌদি আরবের আল গাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মালেক মানিক তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের মো. ইসরাফিলের ছেলে।

নিহতের ছোট ভাই আপন আহমেদ  জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। একই সময় অপর আরেকটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন জানান, ‘মো. মানিক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পার্শ্ববর্তী এলাকার আব্দুর রহমানের সঙ্গে ফোনে কথা বলেছি। তার লাশ বাড়িতে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম