গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

গাইবান্ধা প্রতিনিধি।।
০৬ নভেম্বর ২০১৫, ১৯:০৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১২:২৩

Gaibandha

গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পারুল বেগম (৫০)নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আফজাল মিস্ত্রি (৬০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার কচুয়া ইউনিয়নের বুরুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আফজাল মিস্ত্রির সঙ্গে একই গ্রামের নুরুল ইসলামের বসতভিটার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে মালিকানা নিয়ে আফজাল মিস্ত্রির সঙ্গে নুরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আফজাল মিস্ত্রির উপর হামলা চালায়। এ সময় আফজালের স্ত্রী পারুল বেগম তাদের বাধা দিলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তারা। ঘটনাস্থলেই পারুল বেগম মারা যান।

এদিকে গুরুতর আহত আফজাল মিস্ত্রিকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ পারুল বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুপুর সাড়ে তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

ওসি রফিকুল ইসলাম জানান, পারুল বেগমের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, এই ঘটনার পর থেকে নুরুল ইসলাম ও তার লোকজন পলাতক।

/আরএ/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম