চাঁদপুরে পায়ের রগ কেটে ব্যবসায়ীকে নদীতে নিক্ষেপ

চাঁদপুর প্রতিনিধি।।
০৮ নভেম্বর ২০১৫, ২০:৩৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১২:৩১

চাঁদপুরে আর্থিক লেনদেন সংক্রান্ত বচসার জেরে ছুরিকাঘাতের পর পায়ের রগ কেটে মো. শামীম (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে চাঁদপুর-রায়পুর সেতুর ওপর এ ঘটনা ঘটে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পিয়াস ও নীরব নামের দুই যুবকের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, পিয়াস ও নিরবের সঙ্গে ব্যবসায়ী শামীমের ৩০ হাজার টাকা লেনদেন ছিল। পিয়াস ও নিরব ওই টাকা ৩০ হাজারের পরিবর্তে সুদে-আসলে ১ লাখ টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শনিবার গভীর রাতে সেতুর ওপর তারা অজ্ঞাত আরও দুই ব্যক্তিসহ শামীমের পেটে ও হাতে ছুরিকাঘাত করে এবং বাম পায়ের রগ কেটে ডাকাতিয়া নদীতে ফেলে দেয়।

আহত অবস্থায় শামীম সাঁতরে পাড়ে ওঠেন। এ সময় বাবুল নামের এক জেলে নদীর পারে তাকে রক্তাক্ত দেখতে পেয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক গোলাম রায়হান জানান, ‘শামীমের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠাতে হবে।’

/এইচকে/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম