নীলফামারীতে যৌথবাহিনীর অভিযানে জামায়াত শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার রাতে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, সদর উপজেলা জামায়াত নেতা আব্দুল হান্নান, আব্দুল হাই, নুরল হুদা, কুন্দুপুকর শখের বাজার এলাকার জামায়াত কর্মী হামিদুল ইসলাম ও রফিকুল ইসলাম, রামনগর এলাকার আব্দুস সাত্তার, চড়াইখোলা ইউনিয়নের অজ্ঞাত ৩ জন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা জানান, যৌথবাহিনীর অভিযানে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে কি কারণে তাদের আটক করা হয়েছে তা তিনি জানাননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চলছিল।
/এআই/








