ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হুমায়ূন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের বিরন্চি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হুমায়ূন বিরন্চি গ্রামের ওবায়দুল হকের ছেলে।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হুমায়ূন একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
/আরএ/টিএন/








