কুমিল্লায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি।।
১৬ নভেম্বর ২০১৫, ২০:৫৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৩:০৯

দুর্ঘটনা কুমিল্লায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকার হোটেল মিয়ামীর সামনে এ দুর্ঘটনা ঘটে।ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল আরোহী কুমিল্লা মহানগরীর কাপ্তান বাজার এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে সুমন মিয়া (২০)।

ওসি মো. আব্দুল আউয়াল জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়। ঘটনার পরপর কাভার্ড ভ্যান চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করেছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

/আরএ/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম