নিখোঁজের তিনদিন পর জাসাস নেতার লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি।।
১৯ নভেম্বর ২০১৫, ১৫:১৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৩:৩১

ফেনী ফেনীতে নিখোঁজের তিনদিন পর জাসাস নেতার আমির হোসেনের (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিহতের বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন মোটবী ইউনিয়ন জাসাসের যুগ্ম-সম্পাদক। তিনি ওই এলাকার মৃত আবদুর রবের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে বাড়ী থেকে লস্করহাটে নিজ মালিকাধীন ‘শিল্পী ইলেকট্রনিকস’ যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।  বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে তার স্ত্রী মর্জিনা আক্তার সোনিয়া বাদী হয়ে মঙ্গলবার ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

আজ  বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মোটবী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ খালেক জানান, নিহত আমির হোসেন ইউনিয়ন জাসাসের যুগ্ম-সম্পাদক ও যুবদলের রাজনীতিতে জড়িত ছিলেন।

ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তার মৃতদেহ উদ্বার করে ময়নাতন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম