বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের ৫৮ নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন ডেস্ক।।
১৭ নভেম্বর ২০১৫, ১৭:১৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৩:৫৩

যাবজ্জীবন

দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি এবং জামায়াতের ৫৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে কুমিল্লায় ১৫, নিলফামারীতে ৩, চাঁপাইনবাবগঞ্জে ১০, গাইবান্ধায় ২৯ এবং যশোরে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ বিভিন্ন মামলায় আরও ৪০ জনকে গ্রেফতার করে।

কুমিল্লা প্রতিনিধি জানান, বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার মনোহরগঞ্জ থেকে ১১, চৌদ্দগ্রাম থেকে ২ ও বুড়িচং থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান,  সোমবার রাতে গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে ১০ জামায়াত-শিবির এবং পাঁচজন বিএনপি কর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে।

নীলফামারী প্রতিনিধি জানান, নাশকতার অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ডিমলা ফাজিল মাদ্রাসার নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্টার সাটানোর সময় আজ বুধবার ভোরে জেলা শহরের ডিসির মোড় থেকে টহল পুলিশ দুই শিবির কর্মীকে গ্রেফতার করে। তারা হলেন, সদরের খোকসাবাড়ি ইউনিয়নের সিঙ্গিমারী গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে আব্দুল জলিল (১৮) এবং রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ি গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২০)।

নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, নাশকতা এড়াতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো খবরে জানা যায়, পুলিশের বিশেষ অভিযানে জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলীসহ জামায়াত-বিএনপি’র ১০ নেতাকর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহম্মদ জানান, নাশকতার মামলাসহ বিভিন্ন রাজনৈতিক সহিংসতার মামলার আসামি এবং অপরাধীদের ধরতে পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের তিন, বিএনপির সাত এবং অন্যান্য মামলায় ২১ জনকে গ্রেফতার করে।

এছাড়া গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।  গাইবান্ধা প্রতিনিধির পাঠানো খবরে বলা হয়, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার সাত থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, নাশকতার মামলায় সুন্দরগঞ্জ, গাইাবান্ধা সদর, সাদুল্লাপুর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ১৪ ও জামায়াত-শিবিরের ১৫ জনসহ গ্রেফতারি পরোয়ানা এবং অন্যান্য মামলায় আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

যশোর প্রতিনিধি জানান, নাশকতার আশঙ্কায় যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধুকে আটক করেছে পুলিশ।  রাত সাড়ে ১২টার দিকে শার্শার কামার বাড়িমোড়স্থ নিজ বাড়ি থেকে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম খায়রুজ্জামান মধুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

খায়রুজ্জামান মধুর ছেলে শরিফুজ্জামান পরাগ জানান, গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন সাদা পোশাকের ব্যক্তি বাড়িতে এসে তাকে উঠিয়ে নিয়ে যান। এসময় আটকের কারণ জানতে চাইলে পুলিশ জানায় নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হচ্ছে।

/আরএ/এসএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম