ঢাকায় অপহৃত ব্যবসায়ী ১২ দিন পর রামগঞ্জ থেকে উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
২০ নভেম্বর ২০১৫, ১১:৪১আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৩:৫৭

লক্ষ্মীপুর ঢাকার মিরপুর থেকে অপহরণের ১২ দিন পর এক গার্মেন্টস ব্যবসায়ীকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মুসলিম।

 

বৃহস্পতিবার রাতে রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের শাকতলা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে হারুন নামে এক যুবককে আটক করা হয়। তিনি স্থানীয় শাকতলা গ্রামের বাসিন্দা।

হারুনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের মূল হোতা রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহমেদের ভাগিনা বহিষ্কৃত যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েলকে পুলিশ আটকের চেষ্টা করছে বলে জানা যায়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়,গত ৭ নভেম্বর জাহিদুল ইসলাম জুয়েল ও হারুন ঢাকার মিরপুর থেকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে অপহরণ করে মুসলিমকে। এরপর রামগঞ্জে এনে তাকে আটকে রেখে শারিরীক নির্যাতন করা হয়। অপহরণকারীরা তার স্ত্রীর কাছে মোবাইল ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ব্যবসায়ীর স্ত্রী স্থানীয় থানা পুলিশকে জানায়।পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং একজনকে আটক করে।  

মুসলিম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বিষামণ্ডল গ্রামের প্রয়াত ছফি উল্যার ছেলে।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের ওসি তোতা মিয়া জানান, এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার সাথে জড়িত জুয়েল চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। জুয়েলকে ধরতে অভিযান চলছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।

/জেবি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম