নারী সহকর্মীর গুলিতে আহত পুলিশের এএসআই

নীলফামারী প্রতিনিধি।।
১৮ নভেম্বর ২০১৫, ১৮:২৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৩:৫৮

Nilfamari

নীলফামারী জজ আদালতে দায়িত্ব পালনকালে কনস্টেবল তানজিনা আক্তারের গুলিতে গুরুতন আহত হয়েছেন এএসআই  আমিনুর রহমান (৪০)। বুধবার (১৮ নভেম্বর) সকাল নয়টার দিকে জেলা জজ আদালতের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। নীলফামারী পুলিশ লাইনের রিজার্ভ অফিসার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত এএসআইকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ের হাঁটু থেকে ছয়টি গুলি বের করা হয়েছে। একটি বের করা সম্ভব হয়নি। সকাল ১১টায় উন্নত চিকিৎসার জন্যে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়,  নীলফামারীর স্থানীয় পুলিশ লাইনের এএসআই আমিনুর রহমানের নেতৃত্বে নারী-পুলিশসহ চার সদস্য জজ আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দায়িত্বে থাকা কনস্টেবল তানজিনা আক্তারের হাতে থাকা শর্টগান থেকে অসর্তকতাবশত সাতটি গুলি বের হয়ে এএসআই  আমিনুরের পায়ে বিদ্ধ হয়।

রিজার্ভ অফিসার জানান, দুর্ঘটনাবশত এমনটি ঘটেছে। কনস্টেবল তানজিয়াকে পুলিশ লাইনে ‘ক্লোজ’ করা হয়েছে।

/এইচকে/এসএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম