কুমিল্লায় আটক ৪ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি ।।
২২ নভেম্বর ২০১৫, ১৯:৪৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৫:০৮

কুমিল্লা কুমিল্লা সীমান্তে আটক চার বিদেশি নাগরিককে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার কুমিল্লার ১নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুজ্জামান জানান, পুলিশ তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কেরানীনগর থেকে বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) তাদের আটক করে। শুক্রবার তাদের কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়।

তারা হলেন, ক্যামেরুনের নাগরিক এমমিরা জুপাং, কঙ্গোর থমাস ওকো, কিংডম অব লিসেথোর আবদু নাসারা ও রিপাবলিক ডি গিনির হামিদু সামারা। তাদের কাছে মেয়াদোত্তীর্ণ ভারতের ভিসা লাগানো পাসপোর্ট পাওয়া গেছে।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম