ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামছুউদ্দিন খোকন এবং চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন ।
মঙ্গলবার সকাল দশটায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তারা জামিনে মুক্তি লাভ করেছেন ।
তারা যথাক্রমে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন ও একাধিকবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান।
মুক্তিপ্রাপ্ত দু’চেয়ারম্যান মুঠোফোনে জানান, পৃথক দুটি মামলায় তারা গত ৮ সেপ্টেম্বর ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিম্ন আদালতে একাধিকবার জামিনের আবেদন করেও না পাওয়ায় হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে ।
/টিএন/








