দেবীগঞ্জের বিলুপ্ত ছিটমহলের ১৪৭ জন ভারত যাচ্ছেন

পঞ্চগড় প্রতিনিধি॥
২৩ নভেম্বর ২০১৫, ১৫:২৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১৮:০৪

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের ২৮টি পরিবারের ১৪৭ সদস্য স্থায়ীভাবে ভারত যাচ্ছেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের গাজোকাঠি হাইস্কুল মাঠে চেকিং ও লোডিং পয়েন্ট থেকে ৪টি বাস ও ৭টি ট্রাকে মালামালসহ তারা রওয়ানা দেন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্ত থেকে বহরটি বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে পৌঁছেন।

হাইস্কুল মাঠে প্রয়োজনীয় কার্যক্রম শেষে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রমা কান্ত গুপ্তের হাতে তাদের হস্তান্তর করেন। পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ গাড়িবহরটি নিয়ে চিলাহাটি সীমান্তের আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবেন। সেখানে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে তাদের চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত পথ দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।

এর আগে রবিবার বিকেলে প্রয়োজনীয় মালামালসহ তাদের গাজোকাঠি বাজার এলাকায় স্থাপিত চেকিং ও লোডিং পয়েন্টে আনা হয়। কাস্টমস ও বিজিবি কর্তৃপক্ষের চেকিং কার্যক্রমের পর সেখানে তাদের রাতে থাকার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর পঞ্চগড় জেলার ৩৬টি ছিটমহল থেকে প্রথম দফায় ৪৮ জন নাগরিক স্থায়ীভাবে বসবাসের জন্য ভারতে যান।

/জেবি/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক