কুড়িগ্রামে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি।।
২৫ নভেম্বর ২০১৫, ১৭:১৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৬

sketch-1448440270041

কুড়িগ্রামে দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত ডিসি (জেলা প্রশাসক)-ডিএম (ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট) পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০ টায় এ বৈঠক শুরু হয়।

দুদিনব্যাপী এই বৈঠকে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালন প্রতিরোধ, বঙ্গ সোনাহাট স্থলবন্দরের উন্নয়ন, দুই জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময়সহ ৬টি বিষয় আলোচনা হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের নেতৃত্বে অংশ নিয়েছেন পুলিশ সুপার মো. তবারক উল্লাহ, ৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবর রহমান পাটোয়ারীসহ  ৮ সদস্যর প্রতিনিধি দল।

অপরদিকে ভারতের পক্ষে অংশ নিয়েছেন আসাম রাজ্যের ধুবরী জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও ধুবরী জেলা নির্বাচন অফিসার দিগন্ত দাস।

দ্বিতীয় দিনের বৈঠক বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

/জেবি/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম