অস্ত্র ও ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১৭:১৯আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৭:২০

অস্ত্র ও ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

বরগুনার আমতলীতে ১৪টি মাদক মামলার আসামি মো. কাওসারকে গ্রেফতার করেছে র‌্যাব। কাওসার (৪৫) আমতলী উপজেলার পোস্ট অফিস রোড সংলগ্ন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজাহার উদ্দিনের ছেলে। সে অনেকদিন পলাতক ছিল।

রবিবার (১৭ নভেম্বর) সকালে শহরের পোস্ট অফিস সংলগ্ন কাওসারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রইছ উদ্দিন জানান, আটক আসামি মো. কাওসার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেক দিন ধরে বরগুনা জেলার আমতলীসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় দায়ের করা একাধিক মাদক মামলায় কাওসার পলাতক ছিল। তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আমতলী থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম