পিইসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না লাজুকের

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১৭:৪৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:৩৪

পিইসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না লাজুকের

কিশোরগঞ্জ সদরে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) দিয়ে দুপুর ১টায় ইজিবাইকে চেপে বাড়ি ফিরছিল লাজুক আক্তার (১১) নামের এক পরীক্ষার্থী। কিন্তু, পেছন থেকে একটি ট্রাক এসে তাকেসহ ইজিবাইকটি চাপা দিলে নিহত হয় এই কিশোরী। আজ রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের মারিয়া-বিন্নাটি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লাজুক আক্তার মারিয়া গ্রামের ইমরান মিয়ার মেয়ে। সে মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, লাজুকের পরীক্ষা কেন্দ্র ছিল স্বল্পমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পিএসসির প্রথম পরীক্ষা দিয়ে একটি ইজিবাইক যোগে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল সে। মারিয়া এলাকায় ইজিবাইকটি থামিয়ে সহপাঠীরা একটি হোটেলে খেতে যায়। এ সময় লাজুক ইজিবাইকে বসে ছিল। ঠিক তখন দ্রুতগতির একটি ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দিলে গুরুতর আহত হয় লাজুক। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এলাকাবাসী ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে। লাজুকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম