নিখোঁজ শিশুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি।।
১৫ নভেম্বর ২০১৫, ২১:৪৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৫:৫২

বগুড়া বগুড়ায় নিখোঁজের পাঁচদিন পর রিপন মিয়া (১২) নামে এক শিশুর ক্ষত-বিক্ষত লাশ পাওয়া গেছে। রবিবার দুপুরে পুলিশ শহরতলির চাঁদপুর গ্রামের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শেয়াল অথবা কুকুর শিশুটির হাত-পায়ের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে।

সদর থানার ওসি (তদন্ত)আসলাম আলী জানান,বগুড়া সদরের বারপুর মধ্যপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে রিপন অভাবের কারণে রঙমিস্ত্রির হেলপারের কাজ করত। গত ১০ নভেম্বর রাত ১০টার পর সে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। পাঁচদিন পর রবিবার বেলা ২টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে চাঁদপুর গ্রামের একটি জঙ্গলে রিপনের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। এক কাঠুরে জঙ্গলে গাছ কাটতে গিয়ে লাশ দেখতে পান। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এলাকাবাসীর ধারণা,নিখোঁজের রাতে শিশুটিকে হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়া হয়।

আসলাম আলী আরও জানান, শেয়াল বা কুকুর লাশের হাত-পাসহ বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে। এছাড়া লাশ পঁচে যাওয়ায় তাকে কীভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

/জেবি/এসএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক