প্রধানমন্ত্রীর বাড়িতে পেঁয়াজ ছাড়া রান্না, এটা কোনও কথা হলো: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১৯:৫২আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২৩

টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘এ দেশে সরকার ছাড়া কেউ কিছু করে না। সুনীতি, দুর্নীতি সব সরকারের মাধ্যমেই হয়। আজকে পেঁয়াজের অসহনীয় অবস্থা। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে গেছেন। যাওয়ার আগে বলে গেছেন, তার বাড়িতে পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে। এটা কি কোনও প্রধানমন্ত্রীর কথা হলো ?’

রবিবার (১৭ নভেম্বর) সকালে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আজ দেশে পেঁয়াজ দুইশ পঞ্চাশ টাকা কেজি, এটা ভাবা যায়? এই পেঁয়াজি করে আওয়ামী লীগের ছায়াতলে থেকে কিছু লোক কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিলো। এটাকে কোনও দেশে সুশাসন বলে না। এটাকে দুঃশাসন বলে।’

তিনি অভিযোগ করেন, ‘মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে তার মাজার প্রাঙ্গণে তেমন কোনও সম্মান প্রদর্শন করা হয়নি। অথচ তাকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে।’

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক