বরিশাল বুলস্’র আনন্দ শোভাযাত্রা

বরিশাল প্রতিনিধি।।
২০ নভেম্বর ২০১৫, ০২:৫৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৬:১২

বরিশাল বুলস্ বিপিএল বরিশাল বুলস্’র মালিক ও খেলোয়ারদের স্বাগত জানিয়ে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় বরিশাল বুলস্’র বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নগরীর জিলা স্কুল থেকে শুরু হওয়ায় শোভাযাত্রাটিতে কণ্ঠশিল্পী আসিফের গাওয়া থিম সং ‘বরিশাল বুলস্ সামাল সামাল’ সুরে ছিল মুখরিত। বরিশাল বুলস্’র খেলোয়াড় শাহরিয়ার নাফিস ও সোহাগ গাজী উপস্থিত থাকায় র‌্যালিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বরিশাল বুলস্’র বরিশাল বিভাগীয় আহ্বায়ক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। পরে দুপুর দেড়টায় অশ্বিনী কুমার হলের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশের অয়োজন করা হয়। এখানে শুভেচ্ছা বক্তব্যে বরিশাল বুলসের স্বত্ত্বাধিকারী এমএ আউয়াল চৌধুরী ভুলু বরিশালবাসীর উপস্থিতি দেখে ধন্যবাদ জানান। তিনি বলেন, এবার বিপিএলে বরিশাল বুলস্ চ্যাম্পিয়ন হবে। খেলা চলাকালে বরিশালবাসীর সমর্থণ কামনা করেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস এবং সোহাগ গাজী।

বরিশাল বুলস্

সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল বুলসের বিভাগীয় আহবায়ক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সমাবেশে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে র‌্যালিতে অংশ নিতে সকাল থেকে হাজার-হাজার ক্রিকেটপ্রেমী নগরীর জিলা স্কুল মোড় এলাকায় জড়ো হয়। তাদের উল্লাস ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরে হেলিকপ্টারে খেলোয়াড়রা বরিশালে আসলে তাদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। র‌্যালি ও সমাবেশ শেষে দুপুর ২টার দিকে আবার খেলোয়াড়রা হেলিকপ্টারে করেই ফিরে যান।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম