শেবামেক-এ ছাত্রলীগের ভাংচুর, শিক্ষক লাঞ্ছিত

বরিশাল প্রতিনিধি।।
২২ নভেম্বর ২০১৫, ২০:৪৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৬:১৪

বরিশাল বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) মেডিসিন ক্লাবের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় এক শিক্ষকসহ ক্লাবের দুই নারী সদস্য লাঞ্ছনার শিকার হন।

রবিবার দুপুর দুইটায় মেডিসিন ক্লাবের ১৮তম সেন্ট্রাল কনফারেন্সকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এই ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ওই হাসপাতালের মেডিসিন ক্লাবের কার্যালয় পরিদর্শন শেষে কলেজ অডিটরিয়ামে যান। এরই মধ্যে পদ বঞ্চিত ছাত্রলীগের ৪২তম ব্যাচের শ্রাবণ, ৪৩তম ব্যাচের রাজু, ৪৪তম ব্যাচের হিমেল, ক্লাবের বহিস্কৃত সদস্য ও ৪৩তম ব্যাচের ছাত্র সায়েম, রাজুসহ কয়েকজন ক্লাবে প্রবেশ করে ভাঙচুর চালায়।

তাদের বাধা দিতে গেলে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ও মেডিসিন ক্লাবের সাবেক সদস্য আকবর হোসেন লাঞ্ছিত হন। মারধরের শিকার হন ৩৭তম ব্যাচের রিয়াজ, ৪৩তম ব্যাচের ছাত্র আনোয়ার, কৌশিক ও সাদিক। এ সময় ক্লাবে থাকা ৪০তম ব্যাচের শিক্ষার্থী রুবাইয়া ও অপর এক ছাত্রী লাঞ্ছিত হন।

পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ক্লাবের প্রবেশ পথের গেটে বাইরে থেকে তালাবদ্ধ করে সটকে পড়ে।

কলেজ ছাত্রলীগের সভাপতি জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়।

ছাত্রলীগের সহসভাপতি সাজিদুল করিম জানান, মেডিসিন ক্লাবের বহিস্কৃত সদস্যসহ বেশ কয়েকজন যুবক ওই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে বলে তিনি শুনেছেন।

কলেজ অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা জানান, বিষয়টি ভালোভাবে জেনে ব্যবস্থা নেবেন।

/আরএ/এসএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম