রাজস্ব আদায়ের বিকল্প নেই: এনবিআর চেয়ারম্যান

নরসিংদী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ২৩:২২আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২৩:২৩

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেছেন, সরকারি কাজ বেগবান করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই। যেসব কর্মকর্তা কর আদায় করতে গিয়ে কোনও প্রকার অনৈতিক দাবি বা হয়রানি করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার (১৭ নভেম্বর) বিকালে নরসিংদীতে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, সরকার নিজের টাকা নিজেই উপার্জন করছে। এজন্য সকলেরই ভ্যাট, ট্যাক্স দেওয়া কর্তব্য, না দেওয়া অন্যায়। ধর্মীয় নীতিমতেও ভ্যাট-ট্যাক্স না দেওয়াটা গুণাহের কাজ। করসেবা সহজলভ্য করতে মোবাইল অ্যাপসের মাধ্যমেও এখন কর দেওয়া যায়। করসেবা প্রদানের মাধ্যমে সুনাগরিক হতে সকলের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কর অঞ্চল ১০ এর কর কমিশনার আবু তাহের, কেন্দ্রীয় জরিপ অঞ্চলের কর কমিশনার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর আলী ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির প্রমুখ। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আয়কর মেলা চলবে বুধবার পর্যন্ত।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি