পাথরঘাটার আহতদের দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ নভেম্বর ২০১৯, ১৯:২৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২০:১৩

চমেক পাথরঘাটায় বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চোধুরীসহ বিএনপি নেতারা। সোমবার (১৮ নভেম্বর) বেলা ২টার দিকে হাসপাতালের ৩ নম্বর লিফটে এ দুর্ঘটনা ঘটে। লিফট ছিঁড়ে নিচে পড়লেও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।  

নগর বিএনপির উপ-দফতর সম্পাদক ইদ্রিস আলী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আহতদের দেখে হাসপাতালের পাঁচ তলা থেকে লিফটে নিচে নেমে আসার সময় বিএনপি নেতারা দুর্ঘটনার শিকার হন।

ইদ্রিস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেতাদের সঙ্গে যারা ছিলেন তারা জানিয়েছেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী ভাইসহ বিএনপি নেতারা আহতদের দেখে যখন হাসপাতালের পাঁচ তলা থেকে নিচে নামতে লিফটে ওঠেন তখন লিফটের তার ছিঁড়ে তারা নিচে পড়ে যান। পরে টেনে দরজা খুলে তাদের লিফট থেকে বের করা হয়। এ ঘটনায় বিএনপি নেতাদের কেউ হতাহত হননি। তারা সবাই ভালো আছেন।’
এর আগে দুপুর দেড়টার দিকে ১৫/২০জন নেতাকর্মী নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী আহতদের দেখতে হাসপাতালে যান। এসময় তার সঙ্গে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি এম এ আজিজ, পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিলসহ আরও অনেকে ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম