ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পচা পেঁয়াজ

কুমিল্লা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ২০:২৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২০:৩৭

কুমিল্লায় ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পচা পেঁয়াজ (ছবি: সংগৃহীত) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব বাজারে সেতুর নিচে ময়লার ভাগাড়ে কয়েক বস্তা পচা পেঁয়াজ দেখা গেছে। রবিবার রাতে কে বা কারা এগুলো সেতুর নিচে ফেলে যায়। তবে এর সঙ্গে কারা জড়িত তা বলছে পারছেন না স্থানীয়রা। সোমবার সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় নিচে পেঁয়াজের বস্তা দেখে পথচারীদের মনে কৌতূহল জাগে। কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবিগুলো মুহূর্তে আলোচনার সৃষ্টি করে।

গৌরীপুর বাজারের ব্যবসায়ী মো. জামাল হোসেন বলেন, ‘দাম বেড়ে যাওয়ায় যেখানে নিম্ন আয়ের মানুষ রান্নার জন্য পেঁয়াজ কিনতে পারছেন না, সেখানে এক শ্রেণির ব্যবসায়ী পেঁয়াজ গুদামজাত করে পচিয়ে ফেলছে। বিক্রি না করে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার মানে দেশের সম্পদের অপচয় করা এবং ভোক্তার অধিকার হরণ করা। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’

দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, ‘গৌরীপুর বাজারে সেতুর ওই পাশ দিয়ে ব্যবসায়ীরা ময়লা ফেলেন। ওই অংশটা ময়লার ভাগাড়। কয়েক বস্তা পচা পেঁয়াজ উদ্ধারের বিষয়টি আপনার কাছেই প্রথম শুনেছি। আমি খোঁজ নিচ্ছি। যদি কোনও ব্যবসায়ী পেঁয়াজ গুদামজাত করে পচিয়ে ফেলে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘গুদামজাত করে পেঁয়াজ পচানোর অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম