তিন জেলায় ১৮ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ০০:২৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০০:৪৬

নরসিংদীতে পেঁয়াজের বাজারে পুলিশের অভিযান অতিরিক্ত দামে বিক্রির দায়ে টাঙ্গাইল, যশোর ও নারায়ণগঞ্জে ১৮ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যার মধ্যে তাদের জরিমানা করা হয়। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত তুলে ধরা হলো:

টাঙ্গাইলে ১২ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের বাসাইলে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত ১২ ব্যবসায়ীকে জরিমানা করেছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বাসাইল হাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ অভিযান পরিচালনা করেন।

আশরাফুন নাহার বলেন, ‘অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৯ জনকে ৫শ’ টাকা করে ও একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এক হোটেল মালিককে এক হাজার ও বিস্কুট ব্যবসায়ীকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।’

জরিমানার শিকার ব্যবসায়ীরা হলেন— হাফেজ, আলী আকবর, বিপ্লব, আবু তালেব, নহেশ, সাইজুদ্দিন, উজ্জ্বল, সালাম, ঠান্ডু,বাবুল, হাবিব ও আবুল মিয়া।

যশোরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের চৌগাছায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করা ও মূল্য তালিকা ঝুলিয়ে না রাখার অপরাধে চার ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল পাইকারি ও খুচরা কাঁচা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জে ২ ব্যবসায়ীকে জরিমানা
বেশি দামে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার নাজমুল হুসেইন জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর স্টোর ও মার্জিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক