সন্তানের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মুক্তিযোদ্ধা বাবার অনশন

রংপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৯, ২১:১৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৩

সন্তানের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মুক্তিযোদ্ধা বাবার অনশন

সন্তানের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বাবা মুক্তিযোদ্ধা রঙ্গলাল মোহন্ত বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের সামনে পরিবার নিয়ে আমরণ অনশন শুরু করেছেন। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা ভাতা বর্জনসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে নীলফামরী জেলার জলঢাকা উপজেলার শৈলমারী গ্রাম থেকে পরিবার পরিজন নিয়ে এসে অনশন শুরু করেন তারা।

মুক্তিযোদ্ধা রঙ্গলাল মোহন্ত জানান, তার ছেলে সাধন চন্দ্র বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ে মুদ্রা ও নোট পরীক্ষক পদে ৭ বছর ধরে চাকরি করেছেন। সম্প্রতি নোট গণনার পর একটি বান্ডিলে ৫০ টাকার একটি নোট এবং ৫শ টাকার বান্ডিলে দুটো নোট কম পাওয়া যায়। আমার ছেলে প্রথম গণনাকারী, এরপর দ্বিতীয় গণনাকারী গণনার পর চূড়ান্ত ঘোষণা করা হয়। অথচ প্রথম গণনাকারী হিসেবে আমার ছেলেকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং দ্বিতীয় গণনাকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আমার ছেলেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, যা বেআইনি।

তিনি বলেন, ‘ওই ঘটনার তদন্তকারী কর্মকর্তা ফজলার রহমান। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার ছেলেকে ইচ্ছাকৃতভাবে দোষী সাব্যস্ত করে অবসর দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন করে তদন্ত কমিটি করে তাকে চাকরিতে পুর্নবহাল করতে হবে। সেই তদন্তে দোষী প্রমাণিত হলে আমি মেনে নেবো। তার আগে অন্যায়ভাবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আমরা সবাই আমরণ অনশন চালিয়ে যাব।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি