ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত, এএসআইসহ আহত তিন

কুমিল্লা প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৯, ১০:৩৪আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১২:০০

কুমিল্লা কুমিল্লায় ট্রাকের ধাক্কায় নূর হোসেন (৩৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন এএসআইসহ আরও তিনজন। বুধবার (২০ নভেম্বর) রাতে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহলরত মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ওয়াহিদপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, রাত ১২টার পর সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে পুলিশের একটি টহল দল টহলে বের হয়। কিছুক্ষণ পর পুলিশ বহনকারী মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয় ট্রাক। ঘটনাস্থলে নিহত হন সদর দক্ষিণ থানার কনস্টেবল নূর হোসেন। এসময় আহত হন থানার এএসআই মহসিন মিয়া, কনস্টেবল ইসমাইল এবং পুলিশের মাইক্রোবাসের চালক এরশাদ মিয়া।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক জসিম মিয়াসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। এদিকে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক