বেছে বেছে নিকৃষ্ট ছাত্র ও উৎকৃষ্ট দলীয় কর্মীদের ভিসি করা হয়েছে: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৯, ১৪:১৩ আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৪:৪৭

 

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে বেছে বেছে নিকৃষ্ট ছাত্র ও উৎকৃষ্ট দলীয় কর্মীদের ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর সে কারণেই আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে উঠতে শুরু করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, এর জন্য ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারিকে অপসারণ করা হলো। অথচ ওই একই অভিযোগে অভিযুক্ত ভিসি বহাল তবিয়তে বসে আছে। তবে আস্তে আস্তে প্রতিরোধ গড়ে উঠছে এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই এ সরকারকে বিদায় নিতে হবে বলে আমার বিশ্বাস।’













বুধবার (২০ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদল সভাপতি মহিবুল্লা চৌধুরী, আবু নুরসহ বিএনপি নেতারা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘সড়ক পরিবহন নিয়ে সরকার সম্প্রতি যে আইনটি করেছে, তা বাস্তবসম্মত নয়। সে কারণেই পরিবহন সেক্টরে ধর্মঘটসহ নানা নৈরাজ্য চলছে। পরিবহন সেক্টরে কঠোর আইন ও তার প্রয়োগ থাকা উচিত। এই সেক্টর নিয়ে একটি গোষ্ঠী বরাবরই সরকারগুলোকে জিম্মি করে থাকে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত আইন প্রণয়ন করা উচিত। তবে এই সরকার জাতীয় ইস্যুগুলোতে কারও সঙ্গে আলোচনা করার প্রয়োজন বোধ না করে বরং নিজেদের সর্বেসর্বা রাজা বলে জ্ঞান করে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে ক্ষমতায় টিকে থাকাটাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর এটা করতে গিয়ে যতো নীতি নৈতিকতা বহির্ভূত কাজ সব আমরা করে থাকি। ছাত্রদের ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দলগুলোর নিজস্ব একটা বাহিনী হিসেবে। অথচ অতীতে ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনই ছিল মূল নেতৃত্বের ভূমিকায়। তাই আজ ছাত্রদেরও এই বিষয়টি মাথায় রেখে এগিয়ে আসার আহ্বান জানাই।’
খালেদা জিয়ার মুক্তির বিষয়টিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার খালেদা জিয়াকে প্রাপ্য মুক্তি থেকে বঞ্চিত করে নিজেদেরই ক্ষতি করছে। এই ব্যর্থ রাষ্ট্রে যখন জাতীয় সমস্যাগুলো প্রকট হয়ে উঠেছে, তখন গণতন্ত্রমনা জনসাধারণের প্রতিনিধি হিসেবে খালেদা জিয়া এটা কাটিয়ে উঠতে ভূমিকা রাখতে পারতেন।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সর্বশেষ খবর
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেঘ-পাহাড়ের রাজ্যে রহস্যময় জলাধার খাগড়াছড়ির দেবতা পুকুর
মেঘ-পাহাড়ের রাজ্যে রহস্যময় জলাধার খাগড়াছড়ির দেবতা পুকুর
মোহাম্মদপুরে চার্চ থেকে দেড় মণ ওজনের ঘণ্টা কীভাবে চুরি হলো
মোহাম্মদপুরে চার্চ থেকে দেড় মণ ওজনের ঘণ্টা কীভাবে চুরি হলো
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম