প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’

বগুড়া প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ১৮:০৭ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৮:০৭

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন ১৬ মাস ধরে বগুড়া কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ জাহানাবাদ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো প্রায় ১৬ মাস আগে গ্রেফতার হন। এরপর বিভিন্ন কারাগারে আছেন। বৃহস্পতিবার তার মা গুরুতর অসুস্থ হয়ে মারা যান। এরপর আদালতের নির্দেশে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে সন্ধ্যায় তিনি পুলিশি পাহারায় মায়ের জানাজায় অংশ নেন।

জানাজার আগে মাশরাফী হিরো জানান, তিনি এখন পর্যন্ত জানেন না, তার মা কখন মারা গেছেন। তিনি হয়তো তাকে দেখতে পেরেছেন। কিন্তু মা তাকে দেখতে পারলেন না।

তিনি বলেন, আমি আমার দায়িত্ব হয়তো সঠিকভাবে পালন করতে পারিনি। এ জন্য আমি আমার মার কাছে ক্ষমাও চাইতে পারলাম না। আমার মা অনেক দিন আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ওষুধ আর হাসপাতাল করতে করতে তার জীবনটা শেষ হয়ে গেছে। খুব কষ্টের জীবন তিনি পার করেছেন।

মায়ের আত্মার মাগফিরাত কামনা করে মাশরাফী হিরো উপস্থিত সবার উদ্দেশে বলেন, আমার মায়ের কথাবার্তায় আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে দয়া করে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর আমার মায়ের কাছে যদি কেউ কোনও আর্থিক পাওনা থেকে থাকেন, তবে আমাদের জানাবেন, আমরা তা পরিশোধ করার চেষ্টা করবো।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান জানান, জানাজা শেষে আসামি মাশরাফী হিরোকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
সর্বশেষ খবর
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
শ্রমিকদলের নেতাকর্মীদের ওপর গুলি বর্ষণের অভিযোগ
শ্রমিকদলের নেতাকর্মীদের ওপর গুলি বর্ষণের অভিযোগ
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম