জামালপুরে অটোরিকশা ও পিকআপ সংঘর্ষে নিহত ২

জামালপুর প্রতিনধি
০৬ ডিসেম্বর ২০১৫, ০১:২৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০১:৪৫

Accident(Car) জামালপুরের ঝিনাই ব্রিজে একটি পিকআপ ভ্যানের সঙ্গে আরেকটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইসলামপুরের বাহাদুরাবাদ এলাকার শহিজলের স্ত্রী পাংখা বেগম (৫৮) ও বকশীগঞ্জের সাজিমারা গ্রামের শাহাজামালের স্ত্রী হাওয়া বেগম (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ইসলামপুর থেকে জামালপুরমুখী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মাছবাহী পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই নারী যাত্রীর মৃত্যু হয়। এসময় সিএনজি চালক বাদল মিয়া,যাত্রী লক্ষ্মীন্দর,ওমর আলী ও শহিদুল গুরুতর আহত হন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জামালপুর সদর থানার ওসি আব্দুল আউয়াল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/জেবি/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম