গাইবান্ধায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী খুন

গাইবান্ধা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৫, ১৪:১০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০১:৫৬

Gaibandha গাইবান্ধার সাদুল্লাপুরে রবিউল ইসলাম (৩৮) নামে সম্ভাব্য এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে খুন করা হয়েছে। গত শনিবার (২৮ নভেম্বর) তিনি নিখোঁজ হন। পরে মঙ্গলবার সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত রবিউল ইসলামের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে। তিনি গত পাঁচ বছর ধরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে নানার বাড়িতে থাকতেন। সেই সূত্রে তিনি রামনাথপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগিয়ে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা শুরু করেছিলেন।
স্থানীয়রা জানান, এলাকায় দানশীল ও ভালো মানুষ হিসেবে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, এলাকাবাসী মঙ্গলবার সকালে গিঙগারপাড়া এলাকায় একটি ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান।
নিহতের স্ত্রী রিনা বেগম জানান, প্রতিদিনের মতো গত শনিবার সকালে রবিউল ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর ওই দিন রাতে আর বাড়িতে ফিরে আসেননি। বিভিন্ন স্থানে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, নিহত রবিউল ইসলামের ডান হাতে জখমের চিহ্ন ও অঙ্গকোষ থেতলানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক