মালয়েশিয়ার কথা বলে সোনাদিয়া দ্বীপে

কক্সবাজার প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৯, ২১:২০আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:২৮

সোনাদিয়া দ্বীপের প্যারাবন থেকে উদ্ধার ২৫ রোহিঙ্গা কক্সবাজারের মহেশখালীতে সাগরপথে মালয়েশিয়াগামী ২৫ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ নভেম্বর) বিকাল তিনটার দিকে মহেশখালীর সোনাদিয়া থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের প্রত্যেককে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেয় পাচারকারীরা।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ট্রলারে ওঠায় দালাল চক্র। এরপর মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের প্যারাবনে এসে মালয়েশিয়া পৌঁছে গেছে এ কথা বলে তাদের ট্রলার থেকে নামিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনাদিয়ার প্যারাবন থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১১ জন পুরুষ, ১২ জন নারী ও দুই জন শিশু রয়েছে। তারা টেকনাফের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মহেশখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে দালালদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে তাদের নিজ নিজ আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম