খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

খুলনা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ১৩:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৩:৩২

খুলনায় পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে পৃথকভাবে ভুখা মিছিল করেছেন। বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা খালিশপুর শিল্পাঞ্চলে ভুখা মিছিল করেন। মিছিলটি প্লাটিনাম জুট মিল গেট থেকে নতুন রাস্তার মোড়, দৌলতপুর বাস স্ট্যান্ড ঘুরে আবারও নিজ নিজ মিল গেটে এসে শেষ হয়।

গত ২৩ নভেম্বর পাটকল শ্রমিকরা গেট সভা করে ধর্মঘট, বিক্ষোভ ও আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। কর্মসূচির মধ্যে রয়েছে— ২৭ নভেম্বর প্রতীকী অনশন, ২ ডিসেম্বর বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর ধর্মঘট, ৮ ডিসেম্বর গেটসভা ও ১০ ডিসেম্বর নিজ নিজ মিল গেটে আমরণ অনশন।  

পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, ‘খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে কর্মরত স্থায়ী শ্রমিক রয়েছেন ১৩ হাজার ১৭০ জন এবং বদলি শ্রমিক সংখ্যা ১৭ হাজার ৪১৩ জন। এসব শ্রমিকের ৯ থেকে ১১ সপ্তাহের মজুরি এবং কর্মকর্তা-কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া রয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম