কিশোরী মেয়েকে বিয়ে দেওয়ায় বাবা কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ০২:৫৩

Gaibandha-১২ বছরের কিশোরী কন্যাকে বিয়ে দেওয়ার অপরাধে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজামখাঁ গ্রামের মোজাফ্ফর রহমানকে (৪৫) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই মিল্টন শুক্রবার এই দণ্ডাদেশ দেন।

সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, মোজাফ্ফর রহমান তার মেয়ে পুটিমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মিনি খাতুনকে (১২) বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলার এক যুবকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেন। এ খবর পেয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই মিল্টনের নির্দেশে পুলিশ শুক্রবার কনের বাবা মোজাফ্ফরকে আটক করে।

তিনি আরও জানান, পরে মোজাফ্ফরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই মিল্টনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শুক্রবার বিকালে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/আরএ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম