হঠাৎ ভাঙনে নদীতে নেমে গেছে ‘আকাশলীনা’র পথ

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৯, ২০:৫৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২০:৫৮

হঠাৎ ভাঙনে নদীতে নেমে গেছে ‘আকাশলীনা’র পথ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জের চুনা নদীর পাদদেশে গড়ে ওঠা ‘আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার’-এর চলার পথ (ক্রেল) নদীতে ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে কিছু বুঝে ওঠার আগেই স্থানটির দেড় শতাধিক ফুট জায়গা চুনা নদীর মোহনায় ধসে পড়ে। পশ্চিম সুন্দরবন অঞ্চলের এই স্থানে নির্মিত একাধিক দর্শনীয় স্থাপনা মুহূর্তেই নদী গর্ভে বিলীন হয়ে যায়।

পর্যটক স্পটের তদারককারী (কেয়ার টেকার) সাইফুল ইসলাম জানান, সকালের দিকে বিকট শব্দে স্থানটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ১২০ ফুট লম্বা এলাকা ভূ-গর্ভে চলে গেছে। নদীতে প্রচন্ড স্রোতে ভাঙনের স্থান বৃদ্ধি পাচ্ছে।

হঠাৎ ভাঙনে নদীতে নেমে গেছে ‘আকাশলীনা’র পথ

ভাঙন কবলিত স্থান পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মাকর্তা মো. কামরুজজামান বলেন, ‘ঘটনাস্থলে চলাচলের জন্য নির্মিত ১২০ ফুট লম্বা পথ, ব্রিজ, ফিশিং স্পট (মাছ ধরার স্থান) ও একটি ঘর নদীতে ধসে ৪০ লাখের অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সার্বিক বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ বালুভর্তি বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

প্রসঙ্গত, ২০১৫ সালে সরকারি অর্থায়নে নির্মিত আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টারে বছরের অধিকাংশ সময় দেশ-বিদেশ হতে অসংখ্য পর্যটক ভিড় করেন। এতে সরকারের মোট অঙ্কের রাজস্ব আয় হয়।

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম