ব্র্যাক কর্মীকে হত্যা করে ৮ লাখ টাকা চুরি

নীলফামারী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৪৬

নীলফামারী

নীলফামারীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের আট লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এসময় প্রতিষ্ঠান সংলগ্ন বাড়িতে মহিদুল ইসলাম (৪৫) নামের একজন ব্র্যাক কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত মহিদুলের বাড়ি নওগাঁ। তিনি ব্র্যাক কাজির হাট শাখায় কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে জেলা সদরের কাজিরহাট বাজারের সোহাগ ট্রের্ডাসে এই ঘটনা ঘটে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের একটি বাড়িতে ভাড়া থাকতেন ব্র্যাক কর্মী মহিদুল ইসলাম। সোহাগ ট্রের্ডাসের মালিক সোহাগ মিয়া (৪০) পাওনাদারকে পরিশোধের জন্য দুপুরে ব্যাংক থেকে আট লাখ টাকা তুলে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে রাখেন। এরপর তিনি দোকান বন্ধ করে বিকালে এসে দোকান খুলে দেখেন ক্যাশ বাক্সটি ভাঙা। টেবিলের ওপরে থাকা সিসি ক্যামেরার মনিটর এবং কম্পিউটার কিছুই নেই। এরপর তিনি থানায় খবর দেন।

দোকান থেকে টাকা চুরির খবর শুনে এলাকার লোকজন এসে পেছনের ভাড়া বাড়িতে ঢুকে দেখতে পান তালাবন্ধ একটি কক্ষ থেকে বারান্দায় রক্ত ভেসে আসছে। পরে জানালার ফাঁক দিয়ে মহিদুল ইসলামের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

সোহাগ ইসলাম জানান, ওই ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে লাগোয়া একটি বাড়ি আছে তাদের। সেটি ভাড়া দিয়েছেন ব্র্যাকের কর্মী মহিদুল ইসলামকে। ওই বাড়িতে মহিদুল তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। মহিদুলের স্ত্রী একটি স্কুলে শিক্ষকতা করেন। তাদের ওই বাড়িতে প্রবেশের একটি দরজা আছে।

এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে বাড়ির সঙ্গে লাগায়ো ওই দরজা দিয়ে প্রবেশ করেছে। এসময় ব্র্যাক কর্মী মহিদুল বাড়িতে এসে দুর্বৃত্তদের দেখে ফেলেছেন। একারণে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে ঘরের ভেতরে রেখে তালা দিয়ে পালিয়ে যায় তারা।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন (সদর সার্কেল) জানান, ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধারের কাজ করছে। ধারণা করা হচ্ছে, যারা টাকা ছিনতাই করেছেন তারাই মহিদুলকে হত্যা করে ঘরের ভেতরে রেখে তালা দিয়ে পালিয়েছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি