বান্দরবানে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বহিষ্কার

বান্দরবান প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৫, ১৭:১৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২৩:১৯
image

bandarban বান্দরবান পার্বত্য জেলায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও শৃংঙ্খলাভঙ্গের অভিযোগে সোমবার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ শাহজাহানকে বহিষ্কার করা হয়েছে।
বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগ সূত্রে জানা যায়, পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৯নং ওয়ার্ড কমিশনার সেলিম রেজার বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে কমিশনার প্রার্থী হিসাবে ঘোষণা করে ব্যাপক প্রচারণা চালান দলটির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় এবং দলীয় শৃংঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
বান্দরবান সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিং থোয়াই অং বাংলা ট্রিবিউনকে জানান, বিগত নির্বাচন ও আসন্ন নির্বাচনে সংগঠনের শৃংখলাভঙ্গের  কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম