ট্রাকবোঝাই গাঁজা উদ্ধার

রংপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৯, ১৫:৩৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৫:৪৯

৬৮ কেজি গাঁজা রংপুরের মাহিগঞ্জ থানাধীন নবদীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৬৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এসময় গ্রেফতার করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। র‍্যাব-১৩ এর মিডিয়া শাখার প্রধান মেজর গালিব মো. নাতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি দল আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরে রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কের নবদীগঞ্জ এলাকায় একটি ট্রাক আটক করে। সেখানে তল্লাশি চালিয়ে ১৩টি প্যাকিং করা বস্তায় রাখা ৬৮ কেজি গাঁজা জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালেব মন্ডল (বাবা- আলমাদ মন্ডল, বাড়ি- মধূপুর সদর উপজেলা, কুষ্টিয়া) ও জার্মান আলী (বাবা- কদর উদ্দিন, বাড়ি- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে) এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক দুই মাদক ব্যবসায়ী

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে, কুড়িগ্রাম থেকে নিয়ে আসা গাঁজাগুলো তারা ঝিনাইদহে নিয়ে যাচ্ছিলো। আসামিরা দীর্ঘদিন যাবত পণ্য পরিবহনের অন্তরালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে। গাঁজাবাহী ট্রাক

র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মো. নাতিকুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম