৯২ ভাগ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেছে সরকার: পরিকল্পনামন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ২৩:২৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২৩:৩১

৯২ ভাগ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেছে সরকার: পরিকল্পনামন্ত্রী

সরকারের ১১ বছরে দেশের সব জায়গায় উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে অনেক কিছু হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭৩ বছরে দাঁড়িয়েছে।’

শনিবার (৩০ নভেম্বর) মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জ্যেষ্ঠ নাগরিকদের জন্য নির্মিত ‘প্রবীণাঙ্গন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘৯২ ভাগ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেছে সরকার। কিন্তু এই পরিবর্তন একটি রাজনৈতিক দল স্বীকার করছে না। এই পরিবর্তন তাদের চোখে পড়ে না। আরেকটি রাজনৈতিক দল দেশে জঙ্গিদের কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। তারা দেশে জঙ্গিবাদ বিস্তার করছে।’

তিনি আরও বলেণ, ‘আমরা কর্ণফুলীর নিচে টানেল বানাচ্ছি। নদীর ওপর পদ্মাসেতু বানাচ্ছি। আমরা আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি। রূপপুরে পারমাণবিক বিদুৎকেন্দ্র বানাচ্ছি। আমরা সব জেলাকে চার লেনের মধ্যে নিয়ে আসবো। সব রেলকে ডাবল লাইনের মধ্যে নিয়ে আসবো।’

অনুষ্ঠানে মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

উদ্বোধনের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ‘প্রবীণাঙ্গণ’ ঘুরে দেখেন।

এর আগে মন্ত্রী মৌলভীবাজার সরকারি কলেজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজববিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম