স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ১৬:৩২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৫

স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বগুড়ায় কর্মরত পুলিশের এক সার্জেন্টকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে জয়পুরহাটের মুখ্য বিচারিক আদালত। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বিচারক নাহিদ আখতার জুলিয়েট এ আদেশ দেন। জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১১ নভেম্বর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকার গোলাম মোস্তফার মেয়ে মায়া আকতারের সঙ্গে একই এলাকার শিশি নাজিরপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে তরিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তরিকুল ২০ লাখ টাকা যৌতুক দাবি করলে মায়ার পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে। যৌতুকের টাকা না পেয়ে তরিকুল মায়াকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। পরে ১৪ নভেম্বর মায়া আকতার বাদী হয়ে জয়পুরহাট মুখ্য বিচারিক আদালতে মামলা করেন। ওই মামলায় তরিকুল জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম