গণতান্ত্রিক আচরণের জট খুলবে পৌর নির্বাচন: সুরঞ্জিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৫, ১৮:১৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৮:১৫

সুরঞ্জিতআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘দেশের গণতান্ত্রিক আচরণে যে জট লেগেছে, তা খুলতে সাহায্য করবে পৌর নির্বাচন। এটা এমন একটা নির্বাচন সেখানে আগে গেলেও বিপদ, পিছে গেলেও বিপদ। নির্বাচনে হারলে বিএনপি বলবে সরকারের কোনও জনপ্রিয়তা নেই, তাই জাতীয় নির্বাচন দিন। আবার জিতলে বলবে সরকার কারচুপি করেছে।’

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।   

নির্বচন কমিশনের (ইসি) উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য কঠিনভাবে নিরপেক্ষ থাকতে হবে আপনাদের। ছোট মাঝারি মন্ত্রীরা নির্বাচনি আচরণবিধি না মানলে আইনের বাস্তবায়ন আপনাকেই (ইসি) করতে হবে। রির্টানিং অফিসারের কাছে পাঠান কেন?’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘নির্বাচনে আপনাকে থাকতে হবে। আপনারা নির্বাচন থেকে শুরু করে ভোট গ্রহণ, গণনা ও গেজেট প্রকাশ পর্যন্ত থাকবেন। নির্বাচন কেমন হয়েছে সে ব্যাপারে গেজেট প্রকাশের পর কথা বলবেন। সরকার এ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকায় থাকবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

/পিএইচসি/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম