জনগণের মধ্যে বিভেদ তৈরি বিএনপি-জামায়াতের মতাদর্শ: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ২৩:১২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২৩:১৪

পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, জনগণের মধ্যে বিভেদ ও অশান্তি তৈরি করাই বিএনপি ও জামায়াতের রাজনৈতিক মতাদর্শ। সন্ত্রাস তৈরি ও দুর্নীতি করাই তাদের উদ্দেশ্য। তারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। মানুষের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে সেই অপশক্তি কোনোভাবে যেন এ দেশের জনগণকে আবার পেছন থেকে ছুরিকাঘাত করতে না পারে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দৃঢ় ঘোষণা দলের নেতাকর্মীদের মনে রাখতে হবে। জনগণের সঙ্গে আমাদের বিশ্বাস ও  ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে যাতে আমরা ভালোবাসা দিয়ে তাদের হৃদয় জয় ও আস্থা অর্জন করতে পারি।

পৌর আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জলসহ জেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম