জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত

জাবি প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:১৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৯:০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

উপাচার্যকে অপসারণের দাবিতে আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার এক মাসের মাথায় আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খুলে দেওয়া হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বুধবার (৪ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সিন্ডিকেট সচিব রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাল থেকেই শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হবে আগামী রবিবার (৮ ডিসেম্বর)।

দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবির ধারাবাহিক আন্দোলনের একপর্যায়ে গত ৪ নভেম্বর সন্ধ্যায় তার বাসভবন ঘেরাও করেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর মঞ্চের’ আন্দোলনকারীরা। পরদিন ৫ নভেম্বর আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেদিনই এক জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

অনির্দিষ্টকাল বন্ধের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও চালু ছিল প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপাচার্যের অপসারণ, ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয় সচলের দাবিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন আন্দোলনকারীরা।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম