বাংলাদেশ থেকে ফেরার সময় বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:৩০

সীমান্ত (ফাইল ছবি) অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আবার একই কায়দায় নিজের দেশে ফিরে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। সাহেবের আলগা বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় আন্তর্জাতিক পিলার ১০৫২ (২এস) এর কাছে গুলিবিদ্ধ হন ওই ভারতীয় নাগরিক। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ভারতীয় ওই নাগরিক সাহেবের আলগা সীমান্তের ডিগ্রিরচরের চুলকানির খাল এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করছিলেন। এসময় জিরো লাইনের দেড়শ’ গজ ভারতীয় অংশে কাঁটাতারের কাছে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। তবে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি গরু ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরে একই পথে ভারতে ফেরার সময় বিএসএফ তাকে বাংলাদেশি ভেবে গুলি করে।

এদিকে খবর পেয়ে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের সাহেবের আলগা বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ বলেন, ‘নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানতে পেরেছি। সে জিরো লাইন থেকে দেড়শ’ গজ উজানে ভারতীয় অংশে কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আমরা বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠকে বসার ব্যবস্থা নিচ্ছি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম