বাংলাদেশ নামের রাষ্ট্রকেই তোয়াক্কা করে না বিএনপি: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৭

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উচ্চ আদালতে বিএনপির হট্টগোল প্রসঙ্গে বলেছেন, ‘বিএনপি তার আচার-আচরণে সবসময়ই প্রকাশ করেছে, দেশের সংবিধান তারা বিশ্বাস করে না। তারা বাংলাদেশের আইনে বিশ্বাস করে না। সংসদকে তারা তোয়াক্কা করে না। অর্থাৎ বাংলাদেশ নামের রাষ্ট্রটিকেই তারা তোয়াক্কা করে না। এর সম্মান বা মর্যাদা তাদের কাছে বড় কোনও বিষয়ই না। তারা যে স্বাধীনতাবিরোধী চক্র সেটিই তারা সবসময় তাদের আচার-আচরণের মধ্য দিয়ে প্রমাণ করে।’

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ১৮তম জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার আমাদের সমস্ত ফোকাস হচ্ছে শিক্ষার মানের দিকে। সে জন্য যুগোপযোগী পাঠক্রম তৈরি করা হচ্ছে। শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে এবং শিক্ষায়তনের পরিবেশ আরও উন্নত করা হবে। এসব কিছুর মধ্য দিয়েই আমাদের শিক্ষার মান নিশ্চিত করতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। আশা করছি আগামী কিছু দিনের মধ্যে তা বাস্তবায়ন শুরু হবে। ইতোমধ্যে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন এনেছি।’

পরে মন্ত্রী চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহাবুবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম