চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে দু’পক্ষে মারামারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৩২

চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষ

মঞ্চে থাকা নেতাদের সামনেই সংঘর্ষে জড়িয়েছেন চট্টগ্রাম উত্তর জেলার দুই নেতার সমর্থকরা। শনিবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর লালদীঘি মাঠে আয়োজিত উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে দুই পক্ষ মারামারিতে জড়ান।

সংঘর্ষে জড়ানোদের  একটি পক্ষ সাধারণ সম্পাদক প্রার্থী মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমানের অনুসারী। অন্যপক্ষ সাবেক মিরসরাই উপজেলা চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিনের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মিছিল নিয়ে লালদীঘি মাঠে প্রবেশ করেন। এসময় মাঠে আগে থেকে থাকা সাবেক মিরসরাই উপজেলা চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিনের কর্মীরা পাল্টা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একপক্ষ অন্যপক্ষকে চেয়ার ছুড়ে মারে। এরপর বাদানুবাদ আরও বাড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় মঞ্চে থাকা আওয়ামী লীগ নেতারা দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

এ সম্পর্কে জানতে চাইলে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন কোনও মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, এ বিষয়ে জানতে আতাউর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম উত্তর আওয়ামী লগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ

দুই পক্ষের মারামারির সময় মঞ্চে আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আব্দুল মতিন খসরুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা ১১টার দিকে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সম্মেলনের উদ্বোধন করেন।

এ সম্পর্কে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যতদূর জেনেছি একপক্ষের সঙ্গে অন্যপক্ষের আগে থেকেই দূরত্ব ছিল। ওই কোন্দলের রেশ ধরেই সম্মেলন শুরুর সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সম্মেলন শুরু হয়ে দুপুর দুইটায় স্বাভাবিকভাবে শেষ হয়।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম