আপৎকালীন মজুতে সব জেলায় বাফার গোডাউন নির্মাণ

যশোর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:৪৫

যশোরে বাফার গোডাউন নির্মাণকাজ পরিদর্শন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, আপৎকালীন মজুত বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় সারের বাফার গোডাউন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম দফায় ১৩টি ও দ্বিতীয় দফায় ৩৪টি গোডাউন নির্মাণ করা হবে।

রবিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে তিন দশমিক আট একর জমির ওপর নির্মিত বাফার গোডাউন নির্মাণের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফসল উৎপাদনে সারের বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সংকট দূর করতে সার মজুত করতে হবে। এজন্য আমদানি ও নিজস্ব উৎপাদিত সার চাহিদা মোতাবেক প্রত্যেক জেলায় মজুত রাখা হবে। এজন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিজস্ব গোডাউন নির্মাণ করা হচ্ছে।

বিসিআইসি চেয়ারম্যান হাইয়ুল কাইয়ুম জানিয়েছেন, ৪৭টি গোডাউন নির্মাণে সরকার প্রায় দুই হাজার ৬০০ কোটি টাকা ব্যয় করছে। এর ফলে খোলা আকাশের নিচে আর সার ফেলে রাখতে হবে না। আমরা বছরে প্রায় ৩৪ লাখ মেট্রিক টন সার কৃষকের হাতে পৌঁছে দিই। এরমধ্যে ভাড়া করা গোড়াউনে মাত্র তিন লাখ মেট্রিক টন সার রাখা সম্ভব হয়। বাকি সার খোলা আকাশের নিচে রাখতে হয়। ফলে সারের মান কিছুটা নষ্ট হয়। গোডাউনগুলোর নির্মাণ শেষ হলে আমাদের আর খোলা আকাশের নিচে সার রাখতে হবে না।
প্রসঙ্গত, যশোরে নির্মিত এ বাফার গোউনের ধারণ ক্ষমতা ১০ হাজার মেট্রিক টন। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম