জমি নিয়ে বিরোধ, বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

শেরপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ২১:১২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:১৩

শেরপুর

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আনোয়ারা বেগম (৫৫) নামের একজন বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী পশ্চিম নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা স্থানীয় তোরাব আলীর স্ত্রী। এই ঘটনায় জড়িত স্থানীয় মৃত আইদ আলীর ছেলে শামছুল হক (৫৩) ও তার ছেলে আলতাফ মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিহত আনোয়ারার লাশ উদ্ধার করে ময়াতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, অনেকদিন থেকে স্থানীয় তোরাব আলীর জ্যাঠাতো ভাই শামছুল হক গংদের সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিরোধপূর্ণ ওই জমিতে শামছুল হক তার লোকজন নিয়ে কলাগাছ লাগাতে গেলে বাধা দেন তোরাব আলীর স্ত্রী আনোয়ারা বেগম। বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আনোয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই আনোয়ারা মারা যান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান