সাড়ে ৪৭ কোটি টাকা ব্যয়ে মৎস্য অভয়াশ্রম হচ্ছে

রাজশাহী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ২১:১৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২০

রাজশাহী

রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬৫টি উপজেলায় (সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও তারাশ উপজেলা বাদে) মোট ৪৭ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হবে। আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হয়ে ২০২২ সালের ডিসেম্বর শেষ হবে এই প্রকল্প।

রবিবার (৮ ডিসেম্বর) রাজশাহীর পিআইডি’র কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো.আশরাফ আলী খান খসরু এমপি এই মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা করে মাছের উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ বেকার ও ভূমিহীন জনগোষ্ঠী এবং জেলে সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে এই প্রকল্প উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মৎস্য সম্পদের গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুমিল্লার একটি অনুষ্ঠানে বলেছিলেন, মৎস্য হবে আমাদের দ্বিতীয় অর্থ উপার্জনকারী সম্পদ। সারা বিশ্বে যখন অর্থনৈতিক ধস নেমেছে, তখন বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এখন সারা বিশ্বের রোল মডেল। বাংলাদেশ জনবহুল দেশ, দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার, যাতে আমরা কাজকে কাজ মনে করতে পারি। শেখ হাসিনার দর্শন সবাইকে কাজ দেওয়া। আর এর জন্য দেশে শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে আইসিটি সেক্টরের উন্নয়ন করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীতে মাংসের চেয়ে মাছের চাহিদা বাড়ছে। গ্রামীণ পর্যায়ে মৎস্য চাষের সুফল পৌঁছে দিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হচ্ছে।’

মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পারভেজ রায়হান এবং রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম