আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য রিমান্ডে

নোয়াখালী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৪২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৩

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃতরা    নোয়াখালীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ চার সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। রবিবার রাতে নোয়াখালীর সদর উপজেলার ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে তাদের সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক মো. সোয়েব উদ্দিন খান প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হবে।
গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দূর্গানগর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সোহেল ওরফে মোহন (২৬), একই গ্রামের মো. নুর আলমের ছেলে মো. আবদুল্ল্যাহ কবির (২৫), হুমায়ন কবিবের ছেলে আরিফ হোসেন হৃদয় (২৩) এবং কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০)।
অ্যান্টি টেররিজম সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৮ টায় অভিযান চালিয়ে তাদের প্রথমে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও মোবাইল ডিভাইস জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই অ্যান্টি টেররিজমের পরিদর্শক রাশেদ হোসেন বাদী হয়ে সুধারাম থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম