লাউয়াছড়া উদ্যানে অজ্ঞাত যুবকের লাশ

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ২০:৩৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২০:৪৬

মৌলভীবাজার

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৩) লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে  লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া এলাকার রেলওয়ের ২৯৬/৪ কিলোমিটার স্থানে এই লাশ পাওয়া যায়। 

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির গেইটম্যান দুলাল ভূঁইয়া জানান, সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মাগুরছড়া পুঞ্জি অতিক্রম করার পর ২৯৬/৪ কিলোমিটার এলাকায় এক অজ্ঞাত যুবকের দ্বি-খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর খাসিয়া পুঞ্জির লোকজন  কমলগঞ্জ থানাকে ঘটনাটি জানায়। খবর পেয়ে প্রাথমিকভাবে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে ঘটনাটি শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশকে অবহিত করলে বিকালে রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক  আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে লাশের সুরতহাল তৈরি করে লাশটি উদ্ধার করে। 

স্থানীয় লোকজনের ধারণা, লোকটি ট্রেন থেকে পড়ে কাটা পড়ে মারা গেছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার  উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি। পরিচয় না পেলে ময়নাতদন্ত করে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম